গাইবান্ধায় স্বর্ণের দোকান থেকে ২০০ ভরি অলংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরে নৈশপ্রহরীকে বেঁধে একটি জুয়েলার্স থেকে ২০০ ভরি স্বর্ণালংকার লুট করেছে ডাকাতেরা।গত সোমবার রাতে জেলা শহরের প্রাণকেন্দ্র স্টেশন সড়কের সমবায় বিপণিবিতানের হীরা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে জেলা জুয়েলারি দোকানমালিক সমিতি। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী ও দোকান কর্মচারীসহ ছয়জনকে আটক করেছে। স্টেশন সড়কের নৈশপ্রহরী ও হীরা জুয়েলার্সের মালিক সাদেকুল ইসলাম বলেন, সোমবার ভোর রাতে ছয়-সাতজনের একদল ডাকাত হীরা জুয়েলার্সের সামনে এসে দাঁড়ায়। এরপর তারা স্টেশন সড়কের নৈশপ্রহরী গোফ্ফার মিয়াকে বেঁধে রেখে ওই জুয়েলার্সের দোকানের নয়টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।ডাকাতেরা দোকান থেকে ২০০ ভরি স্বর্ণালংকারসহ দোকানের সিন্দুকটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়। জেলা পুলিশ সুপার (এসপি) এ কে এম নাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।