গাইবান্ধায় স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষা ভণ্ডুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় স্বাস্থ্য সহকারী পদে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করার অভিযোগে গতকাল শনিবার নির্ধারিত মৌখিক পরীক্ষা ভণ্ডুল করে দিয়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁরা সিভিল সার্জন কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দেন এবং পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে স্লোগান দেন। পরে সিভিল সার্জন কার্যালয় চত্বরে এক সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ-বাণিজ্য করার জন্য সরকার-নির্ধারিত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধার কোটা সংরক্ষণ করা হয়নি। সিভিল সার্জন মোটা অঙ্কের টাকা নিয়ে লোক নিয়োগের পাঁয়তারা চালাচ্ছেন। গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনের মুখে সিভিল সার্জন বাধ্য হয়ে দুপুর ১২টার দিকে মৌখিক পরীক্ষা বাতিলের নোটিশ টাঙিয়ে দেন।সিভিল সার্জন রফিকুদৌলা বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণে অনিয়ম হয়নি। কারণ, মেধাতালিকায় মুক্তিযোদ্ধা কোটায় অংশগ্রহণকারী প্রার্থীরা উত্তীর্ণ হতে পারেননি। ফলে তাঁদের কোটা পূরণ করা সম্ভব হয়নি।’