গাইবান্ধায় ২৬ মে থেকে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিলম্বে গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠানসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলার সব রুটে ২৬ মে সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।জেলা মোটর মালিক সমিতি ও জেলা মোটর-ট্রাক শ্রমিক ইউনিয়ন গত শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে। সম্মেলনে জানানো হয়, জেলা মোটর মালিক সমিতির মেয়াদ গত ৮ এপ্রিল শেষ হওয়া সত্ত্বেও নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হচ্ছে না। তাই ২৫ মের মধ্যে দাবি পূরণ না হলে ২৬ মে সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হবে। এতে বক্তব্য দেন শহিদুল ইসলাম, জিল্লুর রহমান, জহুরুল ইসলাম, আজিজার রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে দুটি সমিতির ৭০ জন নেতা-কর্মী অংশ নেন।