গাউসিয়া ইলেকট্রনিকস চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় মুক্তিযোদ্ধা সামসুল আলম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় গাউসিয়া ইলেকট্রনিকস ২-১ সেটে অনিকা এন্টারপ্রাইজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গত বৃহস্পতিবার রাতে এ খেলা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন নির্মাণ এই টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মো. নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে টুনার্মেন্টের আহ্বায়ক ফিরোজ আলম চৌধুরীর সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইউএনও আবু আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান প্রমুখ।