প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যাসি ছাত্র পরিষদের নির্বাচনে গাওহার-সজীব পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। মো. আলী গাওহার সভাপতি ও মো. মজিবুর রহমান সজীব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার রাজধানীর কারওয়ান বাজারে সিএ একাডেমিক ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি পদে জয়ী হন মো. হাবিবুর রহমান, মো. আসলাম হোসেন ও মো. হেদায়েতুল ইসলাম। যুগ্ম সম্পাদক নির্বাচিত হন মো. ফিরোজ আলম ও মো. সাখাওয়াত হোসাইন। সাংগঠনিক সম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে মো. জামশেদ আহমেদ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।