গাঙচিলের ঘাটে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে রাত-দিন ব্যস্ততা। নৌপথের যাত্রী, ব্যবসায়ী ও হকারের হাঁকডাকে সরগরম থাকে গোটা এলাকা। এই ব্যস্ততা ও হাঁকডাকের কারণেই অনেকেরই হয়তো নজর এড়িয়ে যায় পদ্মাপাড়ে ছোটাছুটি করা গাঙচিলগুলো। গাঙচিলগুলো ছুটছে, মাছ ধরছে, নদীতে ভাসছে, ডুব দিচ্ছে। ঘাটে কোলাহল ছাপিয়ে কানে আসবে পাখিগুলোর কলরব। অনেক সময় চলন্ত স্পিড বোটের পিছু নেয় গাঙচিল। ঘাটের মানুষগুলোর সঙ্গে তাদের নিত্য বসবাস, তাই মানুষ দেখলে এখন ভয় পায় না। ছবিগুলো গত বুধবারের।




