প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় গত মঙ্গলবার রাতে ৪৮ ঘনফুট আকাশমণি গাছ উদ্ধার করা হয়েছে। আমতলী বন বিভাগের কর্মীরা এসব গাছ জব্দ করেন। আমতলী উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইদ্রিস মিয়া বলেন, উপজেলার উত্তর তক্তাবুনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুপাশ থেকে মঙ্গলবার রাতে স্থানীয় একদল মানুষ চারটি বড় আকাশমণি গাছ কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে আমতলী বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের উপস্থিতি টের পেয়ে গাছ চোরেরা পালিয়ে যায়। এ সময় তাঁরা ১৭ টুকরা (৪৮ ঘনফুট) কাটা আকাশমণি গাছ উদ্ধার করেন। গাছ চোরদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।