গাছ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে লৌহজং উপজেলার উত্তর হলদিয়া সরকারি আবাসিক প্রকল্পের ১২টি গাছ কেটে নিয়েছে আনোয়ার হোসেন ব্যাপারী ও মোসলেম ব্যাপারীর লোকজন। এ সময় গাছ কাটতে বাধা দিলে গুচ্ছগ্রামের নারী ও পুরুষের ওপর হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহসিন কাজী বলেন, গাছ কাটার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ব্যাপারে আনোয়ার ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।