গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শ্রমিকের নাম আবদুর রহমান (৪৩) ও আবদুল খালেক (৪৫)। আবদুর রহমানের বাড়ি সদর উপজেলার করিমের খামার গ্রামে ও আবদুর রহমানের বাড়ি মোগলবাসা ইউনিয়নের চর ভেলাকোপা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান প্রথম আলোকে বলেন, শহরের চর কৃষ্ণপাড়ায় এক বাড়িতে সুপারিগাছ কাটতে গিয়েছিলেন দুজন। এ সময় ১১ হাজার ভোল্টের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) হয়েছে।