গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদরের উত্তরপাড়া মহল্লায় বিরোধপূর্ণ জমির গাছ কাটাকে কেন্দ্র করে মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম উত্তরপাড়া মহল্লার সালামত আলীর (৬০) সঙ্গে প্রতিবেশী ইউসুফ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার সকালে সালামত আলীর লোকজন ওই জমি থেকে গাছ কাটতে গেলে ইউসুফ আলী বাধা দেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে ইউসুফকে মারধর করেন। এ সময় ইউসুফের ভাইয়েরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মহিলাসহ ১২ জন আহত হয়েছেন।