গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের উপস্বাস্থ্য সহকারী মোমিনুল হকের বিরুদ্ধে গত সোমবার বেশ কিছু সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। তবে মমিনুল হক জানিয়েছেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিপুল কুমার কর্মকারের মৌখিক নির্দেশে গাছগুলো কাটা হয়েছে। তবে কোনো দরপত্র করা হয়নি। কুষ্টিয়া পরিবার পরিকল্পনার উপপরিচালক জেসমিন আক্তার বলেন, দরপত্র ছাড়া সরকারি গাছ কাটার কোনো বিধান নেই।