গাছ কাটার দায়ে চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের চর হাসানে বন বিভাগের কেওড়া বাগান থেকে গাছ কাটার দায়ে চারজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে কেওড়া বাগানের ১৫ হাজার গাছের চারা কেটে ১০ একর জমি দখল করার সময় শাহে আলম গোলদার, আসমত মিয়া, সফি উদ্দিন ও বাছেদ বাচ্চুকে বনরক্ষীরা আটক করেন। এ সময় আরও ১০-১২ জন পালিয়ে যান। এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সন্জয় চক্রবর্তীর আদালতে মামলা করে বন বিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করা চার আসামিকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়ে চরফ্যাশন থানার পুলিশে সোপর্দ করেন।