গাছ কাটায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের দুই ধারের গাছ গত সোমবার রাতে কাটার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুণ্ডু গ্রামের আবদুল করিম, আফাঙ্গীর হোসেন, ইসরাইল হোসেন, হারুন অর রশিদ, শহিদুল ইসলাম ও সুমন। পুলিশ ঘটনাস্থল থেকে গাছ কাটার সারঞ্জামসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে। ওই সড়কের সাগান্না আমেরচারায় এক দল লোক গাছ কেটে নিয়ে যাওয়ার সময় এলাকার মানুষ ছয়জনকে আটক করে। পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।