প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সূর্যমণি ওয়াবদা বেড়িবাঁধের গাছ কেটে সড়ক অবরোধের অভিযোগে গত সোমবার রাতে স্থানীয় থানায় মামলা হয়েছে। উপজেলা বন কর্মকর্তা তপনেন্দ্র নাথ সরকার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। মঠবাড়িয়া থানার ওসি শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, সোমবার সকালে হরতাল-সমর্থক কতিপয় ব্যক্তি সূর্যমণি ওয়াবদা বেড়িবাঁধে সৃজন করা বন বিভাগের গাছ কেটে সড়ক অবরোধে করে মানুষ ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি