গাছ কেটে সওজের জায়গায় মার্কেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা শহরে অবস্থিত সদর হাসপাতাল ও বিদ্যুত্ উন্নয়ন বোর্ড জেলা কার্যালয়ের সামনের এলাকা দিয়ে যাওয়া লালমনিরহাট-কুলাঘাট সড়কে শোভাবর্ধনের জন্য লাগানো শতাধিক দেবদারু ও ঝাউগাছ রাতের আঁধারে কেটে সড়ক ও জনপথের ভূমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ শুরু হয়েছে। গাছ কাটার ঘটনাটি ঘটেছে ৩ মার্চ দিবাগত গভীর রাতে এবং ৫০টি প্লটে বিভক্ত করে গাছগুলো কেটে ফেলা হয়েছে। দখল করা জমিতে মার্কেট নির্মাণ শুরু হয়েছে ৪ মার্চ গভীর রাতে।লালমনিরহাট সদর হাসপাতাল ও বিদ্যুত্ উন্নয়ন বোর্ড জেলা কার্যালয়ের সামনের এলাকা দিয়ে যাওয়া লালমনিরহাট-কুলাঘাট সড়কের পাশের সরকারি জমিতে ও পৌরসভার ড্রেনের ওপর শতাধিক ব্যক্তি দোকানপাট নির্মাণ করে ব্যবসা করছিল। এতে হাসপাতাল ও বিদ্যুত্ বিভাগের অফিসের সামনে সব সময় যানজট লেগে থাকত। বিষয়টি জানতে পেরে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে (ওয়ান এলেভেনের সময়) সেনাসদস্যরা পৌরসভার সহায়তায় ওই অবৈধ দখলকারীদের কবল থেকে সরকারি জমি উদ্ধার করতে অবৈধভাবে নির্মিত মার্কেটটি উচ্ছেদ করে দেয়।এদিকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভূমিদস্যু ও গাছখেকোরা গাছগুলো গোড়া থেকে কেটে নিয়ে যায়। শুধু তাই নয়, তারা গত শুক্রবার দিবাগত গভীর রাতে ওই স্থানে ৫০টি প্লটে বিভক্ত করে একটি অবৈধ মার্কেট নির্মাণ শুরু করেছে।লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন রানা বলেন, ‘হাসপাতালের সামনের সড়কে পৌরসভার ড্রেন ঘেঁষে অবৈধ মার্কেট উচ্ছেদের পর তত্কালীন প্রশাসন ও সেনাক্যাম্পের নির্দেশে ১০০টি শোভাবর্ধনের গাছ লাগিয়েছিলাম। গাছগুলো কারা কেটেছে তা এলাকাবাসী বলতে পারবেন।’বর্তমান মেয়র মো. রিয়াজুল ইসলাম রিন্টুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ব্যবস্থা নিতে বলব।’লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম ইলিয়াস বলেন, ‘বর্তমানে আমি লালমনিরহাটের বাইরে আছি, ফিরে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’