গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামে গতকাল রোববার সুপারিগাছ থেকে পড়ে এজেন্দার আলী খন্দকার (৬০) নামের এক কৃষক মারা গেছেন। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির বাগানে সুপারি পাড়ার সময় হঠাৎ গাছের মাথা ভেঙে এজেন্দার আলী খন্দকার মাটিতে পড়ে যান। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বেলা ১১টার দিকে তিনি মারা যান।