প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারকেলগাছ থেকে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র মিলন মোল্লার মৃত্যু হয়েছে। তিনি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। সহপাঠী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর সকালে বন্ধুর বাড়ির গাছ থেকে নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান মিলন। এতে তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙে শরীরের নিম্নাংশ অবশ হয়ে যায়। তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তির পর তাঁর অবস্থার অবনতি ঘটে। এরপর গত বৃহস্পতিবার নর্দান মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরদিন চিকিৎসকেরা তাঁকে ছেড়ে দেন। বাড়ি নেওয়ার পথে গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।