গাছ থেকে পড়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছ থেকে পড়ে সেলিম রেজা (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের প্রাধ্যক্ষের বাসভবনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলা এলাকার আবদুল জলিলের ছেলে। রাজশাহী নগরের মতিহার থানার ওসি হুমায়ুন কবীর জানান, গাছে উঠে শুকনো ডালপালা ভাঙছিলেন ওই তরুণ। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।