গাছ থেকে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাটে নিজ বাগানের সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কানছিয়া দেব (৪০) নামের এক ব্যক্তি মারাগেছেন। গতকাল সোমবার উপজেলার ছিনাই ইউনিয়নের দেবালয় গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানায়, কানছিয়া দুপুরে বাগানের সুপারি পাড়তে গাছে ওঠে। এ সময় হঠাৎ গাছ থেকে পা ফসকে তিনি মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।