গাছ থেকে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে কাঁঠাল পারতে গিয়ে গাছ থেকে পড়ে আলমগীর হোসেন (২৬) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে ডিমলা উপজেলার জনতা ডিগ্রি কলেজ চত্বরে ওই দুর্ঘটনা ঘটে। আলমগীর নীলফামারী শহরের দক্ষিণ হাড়োয়া মহল্লার সমশের আলীর ছেলে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নীলফামারী প্রতিনিধি|