প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের তালপট্টিতে গতকাল বৃহস্পতিবার সকালে নারকেলগাছ থেকে পড়ে লোকমান হোসেন (৫৫) নামের এক গাছি মারা গেছেন। তাঁর বাড়ি বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, লোকমান একটি নারকেলগাছ পরিষ্কার করার জন্য গাছটিতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে যান। লোকমানকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।