গাছ থেকে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা গ্রামে গতকাল দুপুরে লিটন দাস (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের স্বপন দাসের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে লিটন ডাল কাটার জন্য একটি গাছে ওঠেন। হঠাৎ তিনি গাছ থেকে পড়ে যান। পরে স্বজনেরা তাঁকে অচেতন অবস্থায় বেলা দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সে সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কনকদিয়া ইউপির চেয়ারম্যান মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।