গাছ থেকে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইলে বরইগাছ থেকে পড়ে মারা গেছেন হাফিজ উদ্দিন (৫৫) নামের এক কৃষক। গত সোমবার বিকেলে ঘাটাইল উপজেলার ফুলমালিচালা এলাকার নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। জোরদিঘী কারিগরি কলেজের অধ্যক্ষ নূর আলম বলেন, গত সোমবার বিকেলে হাফিজ বরই পাড়তে গাছে উঠলে ডাল ভেঙে পড়ে যান। স্বজনেরা সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে সখীপুর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করে।