গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলের দাশপাড়া গ্রামে গতকাল সকালে নারকেলগাছ থেকে পড়ে তরিকুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্র মারা গেছে। তরিকুল এলাকার খেজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। গ্রামের কাজী আলাউদ্দিনের ছেলে তরিকুল লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বাড়িতে গাছ পরিষ্কারসহ ডাব-নারকেল পাড়ার কাজ করত। গতকাল সকাল সাতটার দিকে এলাকার বাবুর্চি বাড়িতে ডাব পাড়তে নারকেলগাছে ওঠে তরিকুল। একপর্যায়ে গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। বাউফল থানার ওসি আ জ ম মাকসুদুজ্জামান বলেন, এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।