গাছ থেকে পড়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রামে গতকাল শনিবার গাছ থেকে পড়ে আক্তার মোল্লা (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আক্তার মোল্লা সকাল আটটার দিকে ধুন্দল পাড়তে বাড়ির পাশে একটি গাছে ওঠেন। এ সময় অসতর্কতাবশত তিনি গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মবিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  মাগুরা প্রতিনিধি