গাছ থেকে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ওয়াজেদ মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত শনিবার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াজেদ লিচু পাড়ার জন্য গাছে উঠলে অসাবধানতাবশত তিনি পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম গাছ থেকে পড়ে ওয়াজেদ মণ্ডলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।