গাছ থেকে পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় আমগাছ থেকে পড়ে আজিজ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কাশীপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে। আজিজ ওই গ্রামের ইকরামুল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ছোট আমগাছ থেকে আজিজ পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি|