গাছ থেকে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামে গতকাল শনিবার সকালে গাছ থেকে পড়ে হেমায়েত উদ্দিন ফকির (৫০) নামের এক গ্রাম পুলিশ মারা গেছেন। হেমায়েত উদ্দিন ফকির পারসাতুরিয়া গ্রামের বাসিন্দা এবং চার সন্তানের জনক ছিলেন। হেমায়েত উদ্দিন ফকির গ্রাম পুলিশের চাকরির পাশাপাশি গাছের ব্যবসা করতেন। সকালে তিনি পারসাতুরিয়া গ্রামের একটি বসতবাড়ির বাগানে গাছের ডাল কাটছিলেন। পা ফসকে গাছ থেকে তিনি মাটিতে পড়ে যান। এ সময় হাতে থাকা কুড়ালটি তাঁর পিঠে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।