গাছ থেকে পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামে নারকেলগাছ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওই স্কুলছাত্রের নাম হেলাল শেখ (১৪)। সে অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাবা ইয়াকুব আলী শেখ বলেন, গতকাল বুধবার বেলা দুইটার দিকে হেলাল প্রতিবেশী ওয়াদুদ শেখের নারকেলগাছে পাতা কাটতে ওঠে। পাতা কাটার একপর্যায়ে সে পা ফসকে নিচে পড়ে যায় এবং নারকেলগাছের কাছে নলকূপের বাঁধানো শক্ত সিমেন্টের অংশের ওপর গিয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বেলা তিনটার দিকে সে মারা যায়।