প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মিন্টু মোল্লা (২৭) নামের এক ব্যক্তি মারা গেছেন। মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর মোল্লাপাড়ায় গতকাল শনিবার ওই দুর্ঘটনা ঘটে। মিন্টু মোল্লা ওই গ্রামের লুৎফর মোল্লার ছেলে। স্থানীয় লোকজন বলেন, মিন্টু মোল্লা সকাল সোয়া নয়টার দিকে পাশের দিলীপ সাহার গাছ থেকে নারকেল পাড়তে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিনোদপুর বাজারের একজন চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। মহম্মদপুর থানার ওসি তরীকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মাগুরা প্রতিনিধি