গাছ থেকে পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুর উপজেলায় গাছ থেকে পড়ে চান মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইসলামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চান মিয়ার বাড়ি পৌর শহরের পাঁচবাড়িয়া এলাকায়। তিনি নার্সারি ব্যবসায়ী ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, চান মিয়া তাঁর নার্সারির একটি গাছের ওপর উঠে তা পরিচর্যা করছিলেন। এ সময় তিনি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিন-ই-আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।