গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর পালাহার গ্রামে আমগাছ থেকে পড়ে আজহারুল ইসলাম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে। নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৫ মে আজহারুল বাড়ির সামনের একটি আমগাছ থেকে আম পাড়ার জন্য গাছে ওঠে। একসময় হঠাৎ সে পা ফসকে নিচে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে সে মারা যায়। সে আতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।