গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার জামগাছ থেকে পড়ে সাকিব (১২) নামের এক স্কুলছাত্র মারা গেছে। শিমূল নামে এক শিশু গুরুতর আহত হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সকালে সাকিব জাম পাড়তে গাছে ওঠে। গাছটির নিচে শিমূলসহ (৮) কয়েকটি শিশু ছিল। একপর্যায়ে সাকিব পা ফসকে গাছ থেকে পড়ে শিমূলের সঙ্গে ধাক্কা খায়। পরে দুজনেই ছিটকে পুকুরের পানিতে পড়ে যায়। পরে সংজ্ঞাহীন অবস্থায় সাকিবকে ও গুরুতর আহত শিমূলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।