গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আবুল খায়ের (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী পোড়াবাড়ি এলাকার একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়। পুলিশ এ কথা জানিয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান সাংবাদিকদের জানান, গতকাল দুপুরে মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী পোড়াবাড়ি এলাকার একটি গাছে আবুল খায়েরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আবুল খায়ের মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আবুল খায়ের বানিয়াদী পোড়াবাড়ি এলাকার মৃত হাসেন আলীর ছেলে।