গাছ দেখা, গাছ চেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুপল্লবের আয়োজনে কাল শুক্রবার সকাল সাড়ে আটটায় রাজধানীর রমনা পার্কের রমনা বটমূলে ষষ্ঠ গাছ দেখা গাছ চেনা কর্মসূচি অনুষ্ঠিত হবে। গাছ চেনানোর জন্য সেখানে উপস্থিত থাকবেন অধ্যাপক দ্বিজেন শর্মা, কথাসাহিত্যিক ও নিসর্গী বিপ্রদাশ বড়ুয়া, পাখি পর্যবেক্ষক ও গবেষক শরীফ খান, নিসর্গী মোকারম হোসেন ও মৃত্যুঞ্জয় রায়। আগ্রহী প্রকৃতিপ্রেমীদের যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে সংগঠনটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।