গাছ নিধনের ঘটনায় দেড় শতাধিক মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক সহিংসতায় শুধু মানুষই নয়, পেট্রলবোমা ছোড়া হয়েছে প্রকৃতির ওপর। তবে আন্দোলনের নামে যারা দেশের বিভিন্ন স্থানে গাছ নিধন করেছে, তাদের বিরুদ্ধে দেড় শতাধিক মামলা করা হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে হাছান মাহমুদ এ কথা বলেন। মন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতি পোষানোর জন্য আগামী জুন মাস থেকে নতুন গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে বন বিভাগ। মন্ত্রী আরও বলেন, বছরের প্রথম দিনই বিরোধী দলের অবরোধের মধ্য দিয়ে শুরু হয়েছে। এই কর্মসূচি দিয়ে বিরোধী দল আবারও রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় দিয়েছে।