গাছ পড়ে চালকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাসে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছ পড়ে চালকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর দুই যাত্রী আহত হন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বটতলা গ্রামের বাসিন্দা আবদুর রশিদ খাঁর ছেলে মো. জসিম খাঁ (৩৫) বটতলা বাজার থেকে দুজন যাত্রী নিয়ে মোটরসাইকেলে চরকাজল লঞ্চঘাটের উদ্দেশে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি গলাচিপা-চরবিশ্বাস সড়কের বালারচর টিলার মোড়ে পৌঁছালে রাস্তার পাশ থেকে একটি মরা গাছ ভেঙে মোটরসাইকেলটির ওপর পড়ে। এতে চালক মো. জসিম, দুই যাত্রী বটতলা গ্রামের নাইম ও মুশফিক আহত হন। তাঁদের চরবিশ্বাস উপস্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।
নাইম ও মুশফিককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।