গাছ পড়ে সড়ক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর-কালীবাড়ী বাজারে শত বছরের একটি গাছ ২১ জুলাই থেকে পড়ে আছে। এতে পাঁচ দিন ধরে ওই সড়কে যান-চলাচল বন্ধ রয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মালিকানা নিয়ে জেলা প্রশাসক ও স্থানীয় মন্দির কমিটির দ্বন্দ্বের কারণে গাছটি ওই বাজারে পড়ে আছে। মন্দির কমিটির সভাপতি অনীল কুমার রায় দাবি করেন, দেবোত্তর সম্পত্তিতে এ গাছটি বড় হওয়ায় এর মালিক মন্দির কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, গাছটি সরকারি সম্পত্তিতে থাকায় এটির মালিক সরকার।