গাছ-ফলের সমাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে চলছে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় সহযোগিতা করছে জেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। মেলায় স্টল রয়েছে ৫৫টি। স্টলে শোভা পাচ্ছে বনজ, ফলদসহ নানা জাতের গাছের চারা। মেলার স্টলে স্টলে রয়েছে দৃষ্টিনন্দন টবসহ গাছ। দর্শনার্থীরা মেলায় এসে আনন্দ নিয়ে গাছের চারা কিনছেন।