গাছ ফেলে ডাকাতি, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী-বাড়ৈপাড়া সড়কের ওপর গাছ ফেলে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর দুই লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গভীর রাতে সড়কের মাথালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে ব্যবসায়ী আফছার উদ্দিন একটি ট্যাক্সিক্যাব নিয়ে বাইপাইল এলাকায় তাঁর ভাড়া বাসায় যাচ্ছিলেন। ট্যাক্সিক্যাবটি ওই সড়কের মাথালিয়া সেতুর কাছে গেলে ১০-১২ জনের একদল ডাকাত সড়কের ওপর গাছ ফেলে ট্যাক্সিক্যাবের গতি রোধ করে। পরে ডাকাতদল আফছার উদ্দিনকে অস্ত্র দেখিয়ে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা ও একটি মুঠোফোন লুটে নেয়।