গাছ বন বিভাগের কেটে নিলেন যুবলীগ নেতারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার দুই পাশে লাগানো বন বিভাগের গাছ যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে।বন বিভাগ সূত্রে জানা যায়, ১৭ বছর আগে উপজেলার চকঘোগা কামালপুর ও মৌবাড়িয়া সড়কের দুপাশে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় গাছ লাগানো হয়। মঙ্গলবার স্থানীয় যুবলীগের নেতা শাহ আলম ওরফে ছোটন, আবদুল গাফফার ও হাসানুজ্জামান দুটি বড় শিশুগাছ কেটে নেন। বন বিভাগের লোকজন সংবাদ পেয়ে সেখানে গাছ কাটা বন্ধ করতে গেলে তাঁরাও রোষানলে পড়েন। পরে পুলিশের সহায়তায় যুবলীগের নেতা ছোটনের বাড়ি থেকে দুটি গাছের কাটা অংশ উদ্ধার করা হয়।