গাছ রক্ষায় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাউয়াছড়ার গাছ রক্ষার দাবিতে মৌলভীবাজারে ‘প্রাণ, প্রকৃতির কবিতাপাঠ ও আলাপ’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। গত রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘের আহ্বায়ক কবি জয়নাল আবেদীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রেলওয়ের গাছ কাটার এই তৎপরতা বন্ধ করতে হবে। পরে কবিতা পাঠ করেন আহমদ আফরোজ, সুশীল লীলা শুভ্র, ডোরা প্রেন্টিজ, দীপংকর দীপু, আল আমিন ও সুনীল শৈশব।