গাছ রক্ষায় প্রচারাভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিঘ্নে রেল চলাচলের নামে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৫ হাজারের অধিক গাছ কাটার উদ্যোগ বন্ধের দাবিতে স্কুলভিত্তিক প্রচারাভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন গতকাল বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে প্রচারাভিযান চালায়। এ সময় ছাত্রীদের উদ্দেশে বক্তব্য প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলনের আহ্বায়ক জলি পাল। বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কাজী শামছুল হক ও জাবেদ ভূঁইয়া, সহকারী সদস্যসচিব তাপস দাস প্রমুখ। সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাবেদ ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘ধারাবাহিকভাবে আমরা সব কটি স্কুলে এই প্রচারাভিযান চালাব। পাশাপাশি আমাদের গণস্বাক্ষর অভিযানও চলবে।’