প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউ, ডেউয়া, লটকন, জামরুল, তেঁতুল, গাব, আমলকী, হরীতকী, বহেড়া, জামসহ হারিয়ে যাওয়া ফল গাছের পুনরুদ্ধার এবং চাষ বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার ১০টি জামরুল গাছের চারা লাগানো হয়েছে। দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার আদমপুর গ্রামের জাতীয় কৃষি পদকপ্রাপ্ত প্রভাষক মতিন সৈকতের বাড়ির বাগানে ওই চারাগুলো লাগানো হয়। এ সময় দাউদকান্দি উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম মোশাররফ হোসেন, প্রভাষক মতিন সৈকত, উপসহকারী কৃষি কর্মকর্তা আলী আকবর, উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।