গাছ হত্যার আয়োজন থেকে সরে এল কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় সেই ছয়টি রেইনট্রি গাছ হত্যার আয়োজন থেকে সরে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর কোম্পানি কর্তৃপক্ষ।

জানতে চাইলে কুষ্টিয়া বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস আই সোহেল প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর সুশীল সমাজের প্রতিনিধিসহ ৫০ থেকে ৬০ জন লোক ২৪ এপ্রিল গাছতলায় গিয়ে প্রতিবাদ জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সরওয়ার মুর্শেদসহ আরও কয়েকজনের একটি প্রতিনিধিদল রেনউইক যজ্ঞেশ্বর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে। সেখানে এক বৈঠকে এমডি গাছ কাটবেন না বলে আশ্বাস দেন।

রফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে পুনরায় দরপত্র আহ্বানের প্রক্রিয়া থেকে সরে আসা হয়েছে। এ ছাড়া কোম্পানি চত্বরে আরও গাছ লাগানো হবে। ২১ এপ্রিল প্রথম আলোতে ‘ছয় গাছ হত্যার আয়োজন!’ শিরোনামে ছবিসহ একটি সংবাদ ছাপা হয়।