গাছচাপায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলায় গাছচাপা পড়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুজন। নলচিড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামে গত রোববার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুতুবপুর গ্রামের সলেমান গোমস্তা (৩২) মোটরসাইকেলে যাত্রী নিয়ে হোসনাবাদ থেকে গৌরনদী আসছিলেন। গ্রামের সেলিম হাওলাদারের বাড়ির কাছে পৌঁছালে ঝড়ে একটি রেইনট্রিগাছ উপড়ে তাঁদের ওপর পড়ে। ঘটনাস্থলেই সলেমান নিহত হন। আর যাত্রী মমিনুল মৃধা (৩০) ও দেলোয়ার হোসেন (৩২) আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।