গাছচাপায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে তালগাছ কাটতে গিয়ে চাপা পড়ে ইকলাস সরদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের খলিসাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইকলাস ফজর শিকদারের ছেলে। দুজন সহকর্মীকে সঙ্গে নিয়ে তিনি পাশের ফুলশ্বর গ্রামে করাত দিয়ে তালগাছ কাটতে যান। তালগাছটি মাটিতে পড়ার সময় এর নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন দুজন শ্রমিক। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইলি জানান, ইকলাস সরদার নাকসী আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন। তিনিসহ চার-পাঁচজন শ্রমিক করাত গিয়ে গাছ কাটার কাজ করতেন।