গাছচাপায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলায় গাছ চাপা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম মোস্তফা হাওলাদার (৭০)। গতকাল মঙ্গলবার সকালে নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার সূত্র জানায়, গ্রামের শাহজাহান হাওলাদারের সঙ্গে মোস্তফার একটি চাম্বলগাছ দুই হাজার টাকা মজুরিতে কেটে দেওয়ার চুক্তি হয়। গতকাল বেলা ১১টার দিকে ছেলে শাহীনকে সঙ্গে নিয়ে মোস্তফা গাছ কাটতে যান। কাটা শেষে রশি বেঁধে যখন গাছটি নামানো হয় তখন ওই গাছের নিচে চাপা পড়েন মোস্তফা। ঘটনাস্থলেই তিনি মারা যান। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।