গাছচাপায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর রোপণ করা গাছ অবৈধভাবে কাটার সময় এর নিচে চাপা পড়ে আয়েজ উদ্দিন বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার হলদিয়া ইউনিয়নের দফাদার বাড়ি সেতু-সংলগ্ন বাঁধের দুই পাশে রোপণ করা আকাশমণি, মেহগনি ও বাবলাগাছের বাগান রয়েছে। গত রোববার রাত ১২টার দিকে একই ইউনিয়নের কুলাইরচর গ্রামের আয়েজ উদ্দিন তাঁর স্ত্রী হাজেরা বেগম (৫০) ও ভাগনে কাওসারকে (১৩) সঙ্গে নিয়ে বাগান থেকে এসব গাছ কাটতে যান। করাত দিয়ে একটি বড় আকাশমণি গাছকাটার সময় সেটি আয়েজ উদ্দিনের শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।