গাছচাপায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চারাখালী গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাছের চাপায় হেমায়েত শিকদার (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চারাখালী গ্রামের সোমেদ শিকদারের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে হেমায়েত শিকদার একটি গাছের গুঁড়ি কাঁধে নিয়ে করাতকলে যাচ্ছিলেন। এ সময় তিনি পা পিছলে পড়ে গাছের নিচে চাপা পড়েন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।